সাতকানিয়া সাংবাদিক ফোরামের নিজস্ব অর্থায়নে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ
চট্টগ্রামে স্বরণকালের ভয়াবহ বন্যায় সাতকানিয়া লোহাগাড়ার কয়েক লাখ মানুষ পানিবন্দী। নেই বিদুৎ নেই খাবার নেই পান করার পরিস্কার পানি সবমিলিয়ে মানবজীবনে নেমে এসেছে ঘোর অমানিশা।
ইতিমধ্যে সাতকানিয়া লোহাগাড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক সংগঠন থেকে শুরু করে ব্যক্তি পর্যায় প্রায় সামর্থ্যবানরা এগিয়ে আসছেন বিভিন্ন সহযোগিতা নিয়ে।
এমন প্রাকৃতিক সৃষ্ট দূর্যোগকালে নিজস্ব অর্থায়নে সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও 'চট্টগ্রাম সংবাদ' পত্রিকার সম্পাদক সৈয়দ আককাস উদদীনের নির্দেশনায় সাতকানিয়া লোহাগাড়ার ২০০ বন্যার্ত পরিবারের মাঝে অল্পসংখ্যক শুকনো খাবার বিতরণ করেছেন। আজ ১০জুলাই শুক্রবার সাতকানিয়া কেঁওচিয়া তেমুহনী এলাকায় হিন্দু পাড়ায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি রুকন উদদীন রুবেল ও লোহাগাড়া প্রতিনিধি মো: মাইনুদদীন খোকা।
এসময় 'চট্টগ্রাম সংবাদ' পত্রিকার সাংবাদিক রুকন উদদীন রুবেল বলেন-২০১৮ সাল থেকেই সাতকানিয়া সাংবাদিক ফোরাম ও সাপ্তাহিক চট্টগ্রাম সংবাদপত্রিকাটি এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে গভীর সু-সম্পর্কের কারণে আমরা দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে থাকার চেষ্টা করি।
এমএসএম / এমএসএম
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু