ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মাছিহাতা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আমীর হামজা ভূঁইয়াকে দেখতে চায় এলাকাবাসী


সাহেব মাহমুদ ইমরান photo সাহেব মাহমুদ ইমরান
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ২:১৩

ব্রাহ্মণবাড়িয়ার ১৩ নং মাছিহাতা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আমীর হামজা ভূঁইয়াকে নিয়ে স্থানীয় জনপদে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকায় নানামুখী সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তিনি ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো বিপদে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাওয়ার কারণে আমীর হামজা ভূঁইয়া সর্বস্তরের মানুষের গভীর আস্থা অর্জন করেছেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের মরণ ছোবল ও ভয়াবহতা থেকে দূরে রাখতে তিনি বিভিন্ন সময় কার্যকর সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছেন এবং যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে প্রতিনিয়ত উৎসাহিত করে যাচ্ছেন।

এ ছাড়া ‘মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর) ফাউন্ডেশন’-এর মাধ্যমে প্রত্যন্ত এলাকায় বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার বিষয়টির কারণে তিনি স্থানীয়দের কাছে বিশেষভাবে মূল্যায়িত হচ্ছেন। এলাকাবাসীর দাবি, তাঁর এই ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো মাছিহাতা ইউনিয়নের সামাজিক ও ধর্মীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইউনিয়নের একাধিক সচেতন বাসিন্দা জানান, একজন সৎ, যোগ্য, মানবিক ও সমাজমুখী তরুণ নেতৃত্ব হিসেবে মোঃ আমীর হামজা ভূঁইয়াকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। তাদের দৃঢ় বিশ্বাস, সর্বস্তরের জনগণের সমর্থনে তিনি নির্বাচিত হলে মাছিহাতা ইউনিয়নে কাঙ্ক্ষিত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠনে আরও কার্যকর ও অগ্রণী ভূমিকা রাখতে পারবেন।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা