বিনা পয়সায় ভোট দিবেন ফ্রীতে সার্ভিস পাবেন, এমপি হাসনাত আবদুল্লাহ
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪আসনের সংসদ সদস্য এমপি হাসনাত আবদুল্লাহ বলেন," আপনারা বিনা পয়সায় ভোট দিবেন, ফ্রীতে সার্ভিস পাবেন।" এছাড়াও তিনি আরও বলেন, " সাপলা কলি মার্কায় ভোট যখন চাইবেন তখন সঙ্গে একটা দান বাক্স রাখবেন সেই দানবাক্সে ২ টাকা থেকে শুরু করে যে যা পারেন তা দান করে আমাদেরকে নির্বাচনে সহযোগিতা করবেন।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বিএনপি সরকারকে এমপি হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আহত-শহীদ পরিবারকে নিয়ে এসে ভুল বুঝিয়ে রাজনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটি তার কাছ থেকে অপ্রত্যাশিত। আপনারা দেখেছেন, কিছুদিন আগে আহত-শহীদ পরিবারের একটি অনুষ্ঠানে কয়েকজনের বক্তব্য নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, হাসনাত-সারজিস হাজার হাজার কোটি টাকা লুট করেছে। অথচ ওই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা নিজেদের অধিকারের কথা বলেননি। তারা বলেননি যে, তাদের পুনর্বাসন হয়নি, যথাযথ চিকিৎসা হয়নি কিংবা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। তিনি আরও বলেন, যেসব বিষয়ে তাদের কথা বলার প্রয়োজন ছিল, সেসব বিষয়ে তারা কিছুই বলেননি। বরং তারা ঠিক সেটাই বলেছেন, যা তাদের শিখিয়ে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী- আপনার প্রতিটি ভালো কাজ আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এ ধরনের কর্মকাণ্ড অতীতে আওয়ামী লীগের সময়ও দেখা গেছে। তখন কিছু লোককে ভাড়া করে এনে বেগম জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়ানো হতো। ঠিক একই কায়দায় আপনি যে অনুষ্ঠান করছেন, সেখানেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ানো হচ্ছে। খুব সহজেই বোঝা যায়, এগুলো স্ক্রিপ্টেড। এ ধরনের স্ক্রিপ্টেড প্রোগ্রাম আপনার সঙ্গে যায় না। "
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, "আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—রাষ্ট্রব্যবস্থাকে সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দেবেন কিন্তু বিএনপি সরকার তা না করে জুলাইয়ের সাথে প্র'তারণা করছে। "
এসময় উপস্থিত জনতার উদ্দেশ্য তিনি বলেন, "সংসদে ৬ জন এনসিপি এমপি ২১২ জনের সমান, কেবলমাত্র যারা জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিল আওয়ামী লীগের কিছু দোসর বলে আমরা নাকি সমাজ বিনষ্ট করেছি।"
আমরা ২ মিনিট কথা বললেই এটার রিপ্লাই দিতে স্বরাষ্ট্র মন্ত্রীর ৪৫ মিনিট লাগে যদি ৪৫ মিনিট কথা বলার সুযোগ পেতাম রিপ্লাই দিতে পুরো অধিবেশন লাগবে। "
প্রতিনিয়ত চুরি হওয়া ভাঙা ঘরের উপমা দিয়ে তিনি বলেন, "বিএনপি সরকার শুধুমাত্র দারোয়ান পরিবর্তনে বিশ্বাসী ঘরদরজার সংস্কার তারা চায়না।তিনি আরও বলেন, রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। রাজনীতিবিদদের পুষছেন ব্যবসায়ীরা সে জন্য রাজনীতিবিদরা জনগণের হয়ে কথা বলেন না। প্রত্যেক মাদক ব্যবসায়ী কোন না কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছে বলেই মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেয় না। অভিজ্ঞ রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে বলেই আমাদেরকে নতুন করে এনসিপি দল গঠন করতে হয়েছে। "
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বললেন, আমাদেরকে সংসদে তেমন কথা বলতে দেওয়া হয়না। আমাদেরকে যদি সংসদে কথা বলতে না দেন, সংসদের বাহিরে কথা বলব, কথা বলা থেকে আমাদেরকে থামিয়ে রাখতে পারবেন না, তিনি আরো বলেন ভয় দেখিয়ে, জয় কে বন্ধ করা যাবে না।"
পথসভায় আরও বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ । এসময়ে উপস্থিত ছিলেন, রায়পুর জুলাই যোদ্ধাদা শহীদ ওসমান পরিবার,
এমএসএম / এমএসএম
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : স্থানীয় সরকার মন্ত্রী
সাতক্ষীরায় গ্রাম পুলিশের অভিনব কায়দায় প্রবাসীর টাকা আত্মসাৎতের অভিযোগ
রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন
কাশিমপুর কারাগারে স্ত্রীর সাথে দেখা করতে এসে ইয়াবাসহ আটক ১
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন
ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত
লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে
চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম
পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা
নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও
পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন