বিজয় টিভির হাটহাজারী প্রতিনিধি জুয়েল বড়ুয়ার ওপর সন্ত্রাসী হামলা
চট্টগ্রাম নগরীর বিবিরহাট কাঁচা বাজারের ২ নম্বর গলিতে দৈনিক নববাণী পত্রিকার চট্টগ্রাম ব্যুরোচীফ বিজয় টিভির হাটহাজারী প্রতিনিধি ও চট্টগ্রাম রিপোর্টারস ফোরামের সদস্য সাংবাদিক জুয়েল বড়ুয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলা হয়। অভিযুক্ত একই এলাকার মৃত রহমান ড্রাইভারের ছেলে মো. পিন্টু।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়, রাস্তায় ফুটবল খেলতে নিষেধ করাকে কেন্দ্র করে পিন্টু অতর্কিতভাবে জুয়েল বড়ুয়ার ওপর হামলা চালায়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। একপর্যায়ে তিনি মুমূর্ষু অবস্থায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
ঘটনার রাতেই ভুক্তভোগী সাংবাদিক পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ