ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

​লামায় পাহাড় ধসে নিহতদের পাশে এমপি সাচিং প্রু জেরি , এক লক্ষ দশ হাজার টাকা নগদ অনুদান


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ২:৫১

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে পাহাড় ধসে শিশুসহ ৫ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বান্দরবানের সংসদ সদস্য (এমপি) সাচিংপ্রু জেরী।

​আজ ১১ জুলাই, শনিবার দুপুর ১২টার দিকে তিনি দুর্ঘটনাস্থল ও নিহতের পরিবার দুটিকে দেখতে পরিদর্শনে যান। পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

​পরিদর্শনকালে এমপি সাচিংপ্রু জেরী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের ঘরবাড়ি মেরামতের জন্য তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

​এছাড়াও, এই পাহাড় ধসের ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা আজিজনগর ইউনিয়নের মহিলা মেম্বার রেহেনা আক্তারের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

​সংসদ সদস্য সাচিংপ্রু জেরী জানান, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে প্রশাসন ও সরকার সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং এই ধরনের সহায়তার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / Aminur

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা