ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে জিএমপির ডিসির মতবিনিময়: ৬ মাসে ৪৪২ ছিনতাইকারী গ্রেপ্তার


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ২:৫৩

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেছেন, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জিএমপি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নিরলস কাজ করে যাচ্ছে। ছিনতাই, মাদক, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় টঙ্গী পূর্ব থানার কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এবং পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে ডিসি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ গত ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) টঙ্গী পূর্ব থানা এলাকার বিভিন্ন অপরাধ দমন কার্যক্রম ও অর্জনের বিশদ চিত্র তুলে ধরেন। তিনি জানান, এই বছরের প্রথম ছয় মাসে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানা এলাকায় মোট ৮৪২টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং অস্ত্র আইনের মামলাসহ বিভিন্ন অপরাধের ঘটনা রয়েছে। তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে রেকর্ড ৪৪২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ছিনতাই প্রতিরোধে বিশেষ ও নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।

ডিসি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, মাদক ব্যবসা, কিশোর গ্যাং, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ ঝটিকা অভিযান আরও জোরদার করা হয়েছে। কোনো অবস্থাতেই সংঘবদ্ধ অপরাধীদের ছাড় দেওয়া হবে না এবং পুলিশের এই কঠোর তৎপরতা অব্যাহত থাকবে। প্রেস ব্রিফিংয়ে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিলানী মার্কেট এলাকায় সাম্প্রতিক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে একটি চাপাতি ও একটি স্টিলের ছোরা উদ্ধারের তথ্যও সাংবাদিকদের জানানো হয়। মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন তীক্ষ্ণ ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন ডিসি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং টঙ্গীর সামগ্রিক অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা