সড়কে মৃত্যুর মিছিল থামাত কার্যকর পদক্ষেপের তাগিদ পিআইজির
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের কার্যকর প্রয়োগ, গণপরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, চালক ও হেলপারদের যথাযথ প্রশিক্ষণ প্রদান এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ। তাঁরা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; বরং রাষ্ট্র, আইন প্রয়োগকারী সংস্থা, গণপরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ নাগরিক যারা যাত্রী সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের সিআরবিস্থ তাসফিয়া গার্ডেনে "স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যান্ড সিভিল সোসাইটি অ্যাকশন ইন বাংলাদেশ" প্রকল্পের আওতায় পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি)-এর ত্রৈমাসিক সভায় এমন মন্তব্য করা হয়। সভার আয়োজন করে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট।
পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) এর সদস্য ও প্রবীন সাংবাদিক এম নাসিরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন। স্টেপসের মেন্টর রাসেল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিআইজি গ্রুপের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশারফ রাসেল, ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি ও নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, সবুজের যাত্রার নির্বাহী পরিচালক সায়েরা বেগম। আলোচনায় অংশনেন অধিকারের বিভাগীয় সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম উত্তর জেলার সাধারন সম্পাদক লায়লা ইয়াসমিন, এবিএম হুমায়ুন কবির, এম এ আওয়াল শাহীন, মো. শাহীন চৌধুরী, মো. জানে আলম, ইসমাইল ফারুকী, আবু ইউনুস, সাংবাদিক এম এ হোসেন, কমল চক্রবর্তী, খোরশেদ আলম, শিক্ষার্থী প্রতিনিধি সাকিবুল ইসলাম, মো. পারভেজ. মৌসুমী আক্তার, মো. রায়হান, মুল প্রবন্ধ উপস্থাপন করেন আইএসডিই এর প্রজেক্ট অফিসার রাইসুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এস এম নাজের হোসাইন বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে নিজ নিজ পেশাগত অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি মানুষের জীবন-মরণের প্রশ্ন। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও নিরাপদ সড়ক আন্দোলনে স্বেচ্ছায় কর্মযজ্ঞ অব্যাহত রাখা এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, কোনো পরিবর্তন রাতারাতি সম্ভব নয়; পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন করতে হয়।
আলোচনায় অংশ নিয়ে আবু মোশাররফ রাসেল বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুশাসন ছাড়া শুধু সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন করে কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, পরিবহন খাতে বিদ্যমান শোষণমূলক ব্যবস্থার কারণে চালকেরা মালিকের আর্থিক চাপ পূরণ করতে গিয়ে বেপরোয়া হয়ে পড়েন এবং অনেক ক্ষেত্রে অবৈধ পন্থা অবলম্বন করেন। তিনি গণপরিবহনের সাথে জড়িত মালিক, শ্রমিক ও যাত্রীদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে নিয়মিত প্রশিক্ষণ ও সভা-সেমিনারের আয়োজন করতে হবে।
বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আইনি বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হবে। ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সড়কের শৃঙ্খলা নষ্ট করছে। যখন অনিয়মই নিয়মে পরিণত হয়, তখন পুরো ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যায়। লাইসেন্স ও রুট পারমিট প্রদানে যথাযথ নিয়ম অনুসরণ না করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্বল তদারকির কারণে সড়ক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।
বক্তারা আরও বলেন, যতদিন পর্যন্ত সড়ক আইন কার্যকরভাবে প্রয়োগ না হবে এবং মানুষ নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন না হবে, ততদিন সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে না। আইনের বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
সভায় বক্তারা আরও জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন বাস্তবমুখী প্রস্তাবনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের সড়ক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচল সড়ক ব্যবস্থাপনার অবনতির অন্যতম কারণ উল্লেখ করে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সভায় উপস্থিত পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপের অন্যান্য সদস্যরা সড়ক নিরাপত্তা নিশ্চিতে আইন প্রয়োগ জোরদার, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মালিক, শ্রমিক ও চালকদের দক্ষতা উন্নয়ন, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, পরিবহন মালিক-শ্রমিক ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied