পেকুয়ার সাগরপাড়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে প্রশাসনের ত্রাণ বিতরণ
কক্সবাজারের পেকুয়া পৌরসভার সাগরপাড়া এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব ছফওয়ানুল করিম।
এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং বন্যার কারণে সৃষ্ট দুর্ভোগের বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন। উপস্থিত কর্মকর্তারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জরুরি সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বস্ত করেন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। ত্রাণ পেয়ে উপকারভোগীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগকালীন সময়ে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয় প্রশাসন জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান