লিবিয়া যাওয়ার স্বপ্ন, ফিরলেন নির্যাতনের শিকার হয়ে
মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং বিদেশে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে একটি কথিত মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, চক্রটির সদস্যদের প্রলোভনে পড়ে তারা সর্বস্ব হারিয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী মো. তাহসান মোল্লা (পিতা- মৃত জালাল মোল্লা, মাতা- মনিরা বেগম), মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মধ্য ব্রাক্ষন্দী গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে দেশে ফিরে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের তথ্য অনুযায়ী, তিনি ২০২৫ সালের ১২ অক্টোবর বাংলাদেশ থেকে লিবিয়ার উদ্দেশ্যে রওনা হন এবং তিন দিন পর বেনগাজিতে পৌঁছান। দীর্ঘ নির্যাতনের পর দেশে ফিরে ২০২৬ সালের ৭ জুলাই মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের অভিযোগ, মাদারীপুর সদর উপজেলার সিদ্দিখোলা এলাকার বাসিন্দা রুবিনা নামে এক নারী এবং একই এলাকার লাইসু নামে আরেক নারীর মাধ্যমে তাকে লিবিয়া হয়ে তিন মাসের মধ্যে ইতালিতে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরিবারের দাবি, ইউরোপে স্বামী ও ইতালিতে সন্তান থাকার কথা বলে বিশ্বাস অর্জন করে ওই চক্রটি বিদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
তাহসান মোল্লা বলেন, “লিবিয়ায় নেওয়ার পর আমাকে তিনজন মিলে নিয়মিত মারধর করত। ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলিয়ে নির্যাতনের দৃশ্য দেখিয়ে টাকা আদায় করা হতো। প্রথমে ২৫ লাখ টাকা নেওয়া হয়। পরে জিম্মি করে আরও ১৫ লাখ টাকা আদায় করা হয়। এখন আমরা নিঃস্ব।”
তাহসানের বড় বোন মোছাম্মৎ সুফিয়া আক্তার বলেন, “আমরা মোট ৪০ লাখ টাকা দিয়েছি। আমাদের পরিবার সর্বস্ব হারিয়েছে। আমরা এই প্রতারণার বিচার চাই এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করব।”
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রুবিনার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, “মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন সময়ে মানব পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ মানব পাচার প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, জেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে লিবিয়ায় যাওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। তাই মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ব্যাপক জনসচেতনতামূলক সভা-সেমিনারের আয়োজন করা প্রয়োজন। তাদের মতে, নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা গেলে অনেক তরুণ প্রতারণার ফাঁদে পড়া থেকে রক্ষা পাবে।
এমএসএম / এমএসএম
বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি
নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২