ধুনটে সুলতান হজ্জ কাফেলার হাজিদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বগুড়ার ধুনট উপজেলার শ্যামবাড়ী দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসায় সুলতান হজ্জ কাফেলার উদ্যোগে হজযাত্রীদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে হজের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামবাড়ী দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুর রহিম। সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা মো. শাহজাহান আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী হজ্জ গ্রুপের চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, হজ মানুষের জীবনে আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহভীতির শিক্ষা দেয়। হজ থেকে ফিরে একজন মুসলমানের উচিত সেই আদর্শ সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত হাজি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামিল মাদ্রাসা, বগুড়ার মুঈনে মুহতামিম মুফতি আতাউল্লাহ নিজামী। প্রধান আলোচক ছিলেন তামাই মাদ্রাসা, বেলকুচি (সিরাজগঞ্জ)-এর নায়েবে মুহতামিম মাওলানা ছানাউল্লাহ নিয়ামতী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন রেলওয়ে মাদ্রাসা, সিরাজগঞ্জের মুহতামিম মুফতি নজরুল ইসলাম।
অনুষ্ঠানের আহ্বায়ক ও সুলতান হজ্জ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মাওলানা কে. এম. সুলতান মাহমুদ বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সুলতান হজ্জ কাফেলা বিশ্বস্ততা, আন্তরিকতা ও অভিজ্ঞতার সঙ্গে হজ ও ওমরাহ পালনকারীদের সেবা দিয়ে আসছে। আল্লাহর মেহমানদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নিষ্ঠা ও আমানতের সঙ্গে এ সেবার ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, হজের মাধ্যমে অর্জিত তাকওয়া, ধৈর্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ ব্যক্তি ও সমাজে ছড়িয়ে দিতে পারলেই হজের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার হজযাত্রী, আলেম-ওলামা, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামবাড়ী দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসার প্রধান মুফতি মুফতি এনামুল হক আরেফী।
উল্লেখ্য, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছে সুলতান হজ্জ কাফেলা। প্রতিষ্ঠানটির কার্যালয় বগুড়ার ধুনটে ডাচ-বাংলা ব্যাংক বুথ ভবনের তৃতীয় তলায় অবস্থিত।
এমএসএম / এমএসএম
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক
Link Copied