ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আনোয়ারায় এক হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী দিলেন চেয়ারম্যান প্রত্যাশী গাজী ফোরকান


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ৪:০
‎সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বারখাইন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে  এক হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন ৬নং বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মোহাম্মদ ফোরকান।পাশাপাশি তিনি যেকোনো দুর্যোগ ও প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
‎টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে আনোয়ারা উপজেলার একাধিক ইউনিয়ন।এতে অনেক এলাকায় পানিতে ডুবে পানিবন্দী হয়ে পড়ে শত শত পরিবার। ঘরের ভিতরে পানি ডুকে পড়ায় ঘুমানো সহ রান্নার ভোগান্তি পড়তে হয়।
‎শুক্রবার (১০ জুলাই) বিকালে প্রথম ধাপে পাঁচ শতাধিক বারখাইন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রানের ব্যবস্হা করেছেন এবং আজ শনিবার চারশত পরিবারকে ২য় ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী মোহাম্মদ ফোরকান।
‎বিতরণকালে তিনি বলেন,আনোয়ারার সন্তান হিসেবে এই দূর্যোগকালীন সময়ে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।অতিবৃষ্টির কারণে উপজেলার বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আমার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক