ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

নওগাঁর মহাদেবপুরে রাজনের কিশোর গ্যাং-মাদক সাম্রাজ্য


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ৪:৩

কখনও দামি মোটরসাইকেল| কখনও প্রাইভেট কার| আবার কখনও কখনও ট্রাক-ট্রাক্টরযোগে নওগাঁর বাংলাদেশ-ভারত সীমান্ত ও জেলা-উপজেলার প্রত্যন্ত এলাকা এবং শহরের অলি-গলিতে সংবাদমাধ্যমের কথিত স্টিকার লাগিয়ে অ¯^াভাবিক গতিতে ছুটে চলেন| করেন বিলাসী জীবনযাপন| পরিচন দেন ধান-চাল ব্যবসায়ী ও কথিত সংবাদকর্মীর| রয়েছে কিশোর গ্যাংও| সম্প্রতি জেলার মহাদেবপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় আটক হয়ে ব্যাপক আলোচনায় এসেছে উপজেলার চকগোবিন্দ পূর্বপাড়া গ্রামের আলমের ছেলে রাজন আলী (৩২)| তার আটকের খবরে এলাকায় ¯^স্তি ফিরেছে| সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গ্রামবাসী| রাজনের মাদকসেবনকারী থেকে সরবরাহকারী ব্যবসায়ী হয়ে ওঠার কাহিনী ফাঁস হচ্ছে| এছাড়াও তাদের নির্যাতনের শিকার ভুক্তভোগীরা প্রতিকারের আশায় সাংবাদিকদের ঘটনাগুলো অবহিত করছেন| এতদিন যারা মুখ খুলতে সাহস পাননি; এখন তারাও সেসব অন্যায়ের বিচার দাবি করছেন|
মহাদেবপুর থানার তথ্যমতে, জাতীয় ও একটি স্থানীয় ˆদনিক পত্রিকার মহাদেবপুর উপজেলা প্রতিনিধি জুলহাজ খাঁন রাজনের বিরুদ্ধে সংবাদমাধ্যমের কথিত পরিচয়ে মাদকব্যবসার সংবাদ প্রকাশ করেন| এরই জেরে গত ৭ জুলাই বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা সদরের বকচত্বর এলাকার চেয়ারম্যান মার্কেটের ভেতরে প্রেসক্লাবের সামনে অবস্থানকালে রাজন ও তার সঙ্গে থাকা অজ্ঞাত ৩-৪ জন সেখানে এসে সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে| একপর্যায়ে জুলহাজকে গলা চেপে ধরে শঁ¦াসরোধের মাধ্যমে হত্যা চেষ্টা করে রাজন ও তার সহযোগিরা| তিনি কোনো রকমে নিজেকে রক্ষা করলে অভিযুক্তরা এলোপাথাড়ি কিল-ঘুষি ও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে| তার চিৎকারে  স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন| তাদের সহায়তায় রাজনকে আটক করা হলেও তার সঙ্গে থাকা অজ্ঞাত অন্যরা পালিয়ে যায়| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজনকে আটক করে| পরে আহত সাংবাদিক মহাদেবপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে থানায় এজাহার দায়ের করেন| মামলা রেকর্ড করে ৮ জুলাই দুপুরে নওগাঁর আদালতে তাকে সোপর্দ করে থানা পুলিশ| এরপর আদালতের নির্দেশে রাজনকে কারাগারে প্রেরণ করা হয়| এদিকে, চেয়ারম্যান মার্কেটে আটকের সময় রাজনের কাছ থেকে পাওয়া যায় বগুড়া থেকে প্রকাশিত একটি স্থানীয় ˆদনিক পত্রিকার মেয়াদউত্তীর্ণ পরিচয়পত্র| ওই পত্রিকা অফিসে যোগাযোগ করলে সহ-সম্পাদক জানান, পত্রিকাটির সাঙ্গে তার কোন সম্পর্ক নেই| তাকে আইনের হাতে তুলে দেয়ার পরামর্শ দেন তিনি| ওই পত্রিকার কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে রাজনের ছবিসহ বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করে প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়| 
রাজনের প্রতিবেশি চকগোবিন্দ পূর্বপাড়া গ্রামের ইয়াসিন আলী, মোতালেব হোসেন, আরিফ ও তপুসহ ৪০-৪৫ জন জানান, রাজন ও তার পরিবার ফেনসিডিল (এসকাপ), ইয়াবা এবং গাঁজা ব্যবসার সাথে জড়িত| তারা জেলার পত্নীতলা, ধামইরহাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের চালান মহাদেবপুর, মান্দা, নওগাঁ সদর উপজেলার খুচরা মাদকব্যবসায়ীদের কছে পৌঁছে দেয়| এছাড়াও কিছু প্রভাবশালী, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন ব্যবসায়ী ও কথিত সংবাদকর্মীসহ নানা শ্রেণী-পেশার মাদক সেবনকারীদের নিকট বাইক, প্রাইভেট কারযোগে অধিক দামে হোমডেলেভারি করে| কথিত ধান-চাল ব্যবসার আড়ালে ট্রাক-ট্রাক্টরযোগে ফেনসিডিলের চালান দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করে তারা| এ চক্রের সদস্য সংখ্যা ২০-২৫ জন| এরমধ্যে মহিলা ও তৃতীয় লিঙ্গের সদস্য ৩-৫ জন| তারা এলাকায় ভূমিদস্যুতা, গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ ওই গ্রামের বাসিন্দারা| মাদকব্যবসা ও চাঁদাবাজির প্রতিবাদ করলে স্থানীয়দের কিশোর গ্যাং দিয়ে হামলা চালানো হয়| এ কারণে ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস করে না| এছাড়াও হানি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও মাদক দিয়ে ফাঁসিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে রাজন ও তার সহযোগীদের বিরুদ্ধে| মাদক সরবরাহ, চাঁদাবাজি ও হানি ট্র্যাপের মাধ্যমে তারা কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে এলাকায় আলোচনা রয়েছে| সেই টাকায় তাদের বিলাসী জীবন|
গ্রামবাসীর এসব অভিযোগের সত্যতা মিলেছে সরেজমিন অনুসন্ধানে| মাদকসেবী থেকে ব্যবসায়ী হয়ে ওঠে রাজন| চক্রের সদস্যরা গ্রেপ্তার হলে প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী ও মহাদেবপুর সদরের ঘোষপাড়া, কুঞ্জবন, মধ্যবাজার এবং আপেলের মোড়ের কয়েকজন কথিত সাংবাদিক তাদের ছাড়িয়ে নিতে ব্যাপক তৎপর হয়ে ওঠেন| এ কারণে তারা সবসময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে| চক্রটির সকল সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি স্থানীয় সচেতন মহলের| অভিযুক্ত রাজন জেলা কারাগারে থাকায় এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি| মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, রাজন নামের একজনকে আটক করে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে| অন্যদের আটকে তৎপর রয়েছে পুলিশ|

এমএসএম / এমএসএম

বিএনপি সরকার বারবার ফিরে আসে, ক্ষমতার চর্চায় সতর্ক থাকতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ইতালি যাওয়ার স্বপ্ন, ফিরলেন নির্যাতনের শিকার

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকারঃ কুমিল্লায় কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

পানিতে ভাসছে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা

নাচোল ইউপি চেয়ারম্যানের সাথে ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

অনুদান প্রদানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি রাখা যাবে না: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

হাতিয়ায় জোয়ার ও বর্ষণে ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গতদের মাঝে অ্যাডভোকেট ফজলে আজিম তুহিনের ত্রাণ বিতরণ

কুতুবদিয়ার সমুদ্রতীরে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

নওগাঁর মহাদেবপুরে রাজনের কিশোর গ্যাং-মাদক সাম্রাজ্য

ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ

আনোয়ারায় এক হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী দিলেন চেয়ারম্যান প্রত্যাশী গাজী ফোরকান