ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ার সমুদ্রতীরে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ৪:৫

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান রোডসংলগ্ন পশ্চিম পাশের সমুদ্রতীর থেকে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

‎নিহত ফেরদৌস আলম (৫২) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী চাদেরঘোনা এলাকার বাসিন্দা।

‎পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে ফেরদৌস আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি ফিশিং বোটে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বৈরী আবহাওয়ায় সৃষ্ট ঝড়ে তিনি ও আরও দুই জেলে সাগরে ছিটকে পড়েন। পরে অন্য দুই জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ফেরদৌস আলম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

‎শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সমুদ্রতীরে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিহতের ছেলে ইদ্রিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবা ফেরদৌস আলমের বলে শনাক্ত করেন।

‎কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ফারুক বলেন, পরিবারের আবেদনের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু