অনুদান প্রদানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি রাখা যাবে না: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পঞ্চগড়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “জাতীয় সংসদে বাজেট নিয়ে যে বক্তব্য প্রকৃত বিরোধীদলের দেওয়ার কথা ছিল, জনগণের স্বার্থে সেই সময়োপযোগী বক্তব্য স্বয়ং প্রধানমন্ত্রী দিয়েছেন।” শনিবার (১১ জুলাই) দুপুরে পঞ্চগড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত বিশেষ দোয়া মাহফিল এবং অসহায় মেধাবী শিক্ষার্থী, গরিব-দুস্থ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়ি ও ব্লাড প্রেসার (বিপি) মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, “সংসদে প্রধানমন্ত্রীর সেই ঐতিহাসিক বক্তব্য শোনার পর এক অভিভূত পরিবেশ তৈরি হয়েছিল। বক্তব্যের পর সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজের চেয়ার থেকে উঠে এসে প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছিলেন। এটাই হচ্ছে প্রকৃত বিএনপি এবং এটাই তারেক রহমানের সরকার।” এ সময় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে কড়া নির্দেশনা দিয়ে বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও অনুদান প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি রাখা যাবে না; প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের হাতেই সরকারি সুবিধা পৌঁছে দিতে হবে।
পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এবং দেশের কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নিজ হাতে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, মেধাবী ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল, তৃণমূলের কমিউনিটি ক্লিনিক কর্মচারীদের জন্য বিপি (ব্লাড প্রেসার) মেশিন এবং অসহায় গরিব নারীদের হাতে উপহার হিসেবে শাড়ি তুলে দেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ