ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিএনপি সরকার বারবার ফিরে আসে, ক্ষমতার চর্চায় সতর্ক থাকতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ৪:৫১

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার এবং দেশনায়ক তারেক রহমানের সরকার—বাংলাদেশে এই তিন সরকারের যে আলাদা একটা বৈশিষ্ট্য ও আদর্শ রয়েছে, আমাদের বর্তমান ক্ষমতার আমলে তা সাধারণ মানুষের কাছে প্রমাণ করতে হবে। অতীতের ইতিহাস দেখলেই বোঝা যায় বাকি সব সরকাররা ক্ষমতার লোভ সামলাতে না পেরে সব পালিয়ে যায়, ইতিহাসে হারিয়ে যায়। কিন্তু বিএনপির সরকার, শহীদ জিয়াউর রহমানের সরকার, জাতীয়তাবাদের সরকার ও জিয়া পরিবারের সরকার কখনো হারিয়ে যায় না; জনগণের ভালোবাসায় বারবার ফিরে আসে। অতএব, আপনারা ক্ষমতার চর্চা এমনভাবে করবেন যাতে সাধারণ জনগণ আপনাদের প্রতি, আমার প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি কিংবা দলের প্রতি কোনো ধরনের অসন্তোষ তৈরি না করে।”

শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. জুয়েল সরদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দলের স্থানীয় বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম উল্লেখ করে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, “আমি দলের এই নেতাদের প্রতি কঠোরভাবে দায়িত্ব দিয়ে রাখলাম, ক্ষমতাসীন দলের নামে অথবা আমার নিজের নাম ভাঙিয়ে কোনো প্রকার অপরাধ যেন এখানে কেউ করতে না পারে।” সাধারণ জনগণের প্রতি সরাসরি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, “আমাদের দলের এই নেতাদের মধ্যে থেকেও যদি কেউ কোনো অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে সুনির্দিষ্ট প্রমাণসহ আপনারা সরাসরি আমার কাছে হাজির করবেন। আমি ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেব।”

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক