ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার ভেলাজানে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি” ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
“খেলায় শক্তি খেলায় বল, মাদক ছেড়ে খেলতে চল” এই ¯েøাগানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিলারং ইউনিয়ন শাখার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে চিলারং ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, গেস্ট অব অনার জেলা যুবদলের সভাপতি মো: আবু হানিক মুক্তা, সাধারণ সম্পাদক মো: জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা ডানো, চিলারং ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: আমিনুর রহমান, যুগ্ম আহবায়ক মো: বজলুর রহমান, মো: আইয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিলারং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও খেলা পরিচালানা কমিটির সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আবু হানিফ মুক্তা ও সাধারণ সম্পাদক মো: জাহিদুর রহমান জাহিদের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় রায়পুর ইউনিয়ন যুবদল টিম টাইব্রেকারে ৪-৩ গোলে জগন্নাথপুর ইউনিয়ন যুবদল টিমকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হয়। খেলা পরিচালননা প্যানেলে ছিলেন জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, সদস্য মো: দারুল ইসলাম ও মো: মনিরুজ্জামান। ধারা বর্ণণা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার মো: হারুন অর রশিদ।
উল্লেখ্য যে, টুর্নামেন্টে সদর উপজেলার ৮টি ইউনিয়ন যুবদলের টিম অংশগ্রহণ করছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’