সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. কবির ওরফে যমুনা কবির (৪১)-কে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বাউরিয়া ইউনিয়নের দিঘীপাড়া স্কুল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কবিরের পিতার নাম মোজাফফর ইসলাম। তার বাড়ি উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত খার বাড়িতে।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. কবিরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও অপহরণসহ অন্তত ৮টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা ১টি, অস্ত্র মামলা ৩টি, মাদক মামলা ২টি, চাঁদাবাজি মামলা ১টি এবং অপহরণ মামলা ১টি রয়েছে।
পুলিশের পর্যালোচনায় দেখা যায়, ২০১৫ সালের একটি হত্যা মামলাসহ একাধিক অস্ত্র আইনের মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা এবং অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনি এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
স্থানীয় সূত্রের দাবি, যমুনা কবির দীর্ঘদিন ধরে বাউরিয়া ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং অপরাধী চক্র পরিচালনার অভিযোগে পরিচিত ছিলেন।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. কবির ওরফে যমুনা কবিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।”
এমএসএম / এমএসএম
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
Link Copied