কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১১ জুলাই) দুপুরে বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত এক শিক্ষক-কর্মচারী সমাবেশে তিনি এ কথা বলেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোদা শাখা এই সমাবেশের আয়োজন করে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, "আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা প্রদান করতে হবে।" বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আপনারা শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দিয়ে ভালো ফলাফল উপহার দিন, যাতে সরকার আপনাদের প্রতিষ্ঠান ও চাকরি জাতীয়করণ করতে বাধ্য হয়।"
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোদা শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পঞ্চগড় জেলা শাখার সভাপতি তোয়াবুর রহমান ও ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তাজউদ্দীন তাজু, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, দেলোয়ার হোসেন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনুসহ পঞ্চগড় ও বোদা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বোদা উপজেলা শাখার পক্ষ থেকে শিক্ষকরা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রতিমন্ত্রীর কাছে পেশ করেন এবং জাতীয়করণের পক্ষে তাদের যৌক্তিক বক্তব্য তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন