ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২৬ বিকাল ৫:১১


‎ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ১১ জুলাই শনিবার ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন এমপির নির্দেশক্রমে যানজট নিরসনের লক্ষ্যে  রাস্তার ওপর বসানো কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে।

 ফল ব্যবসায়ী ও বাজার ইজারাদারদের উদ্যোগে পরিচালিত এ অভিযানের ফলে সড়কের যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসে। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানান।

‎শনিবার (১১ জুলাই) পরিচালিত এ অভিযানের মূল উদ্দেশ্য ছিল সড়কের যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।
‎জানা যায়, ফল ব্যবসায়ী ও বাজার ইজারাদারদের উদ্যোগে এ উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অভিযানের মাধ্যমে রাস্তার ওপর থাকা অস্থায়ী কাঁচাবাজার সরিয়ে নেওয়ায় সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে আসে।

‎স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারের কারণে প্রতিদিনই সড়কে তীব্র যানজট সৃষ্টি হতো। বাজার উচ্ছেদের ফলে এখন যান চলাচল সহজ হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমেছে।

‎সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখা এবং যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎বাজার কমিটির সদস্যরা জানান, সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটনের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা বলেন, যানজট নিরসন ও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

‎এ সময় উপস্থিত ছিলেন কাঁচাবাজারের ইজারাদার বিল্লাল হোসেন, মফিজুল ইসলাম ও জোবায়ের হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক