মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন অফিস প্রধানদের নিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী’র উদ্বোধন করেন।
এরপর ভাইস-চ্যান্সেলর সবাইকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুর্যাল ও মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করেন। এছাড়াও বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিভিন্ন কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অফিসার্স এসোসিয়েশন, ৩য়-৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ১৯৯৯ সনের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই দিনে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied