নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে হাওড়ে মাছ ধরার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে কারাদণ্ড ও অপর একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নগর ইউনিয়নের উদয়পুর বাজারসংলগ্ন হাওড় এলাকায় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য মো. নওয়াব আলী (৬৫) এবং একই গ্রামের হানিফ মিয়ার ছেলে আইনাল হক (৪০)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে গত ২৮ মে থেকে ২৯ জুন পর্যন্ত এক মাস মা মাছ ও পোনা মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এছাড়া গত ২ জুলাই হাওড়াঞ্চলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে সরকারের দুই প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে হাওড়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর ধারাবাহিকতায় হাওড়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদয়পুর হাওড় এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় নওয়াব আলী ও তার সহযোগী আইনাল হককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিদুজ্জামান জানান, মৎস্য আইন লঙ্ঘনের দায়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নওয়াব আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা অর্থদণ্ড এবং তার সহযোগী আইনাল হককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কারাদণ্ডপ্রাপ্ত নওয়াব আলীকে জেলহাজতে পাঠানো হবে। অপরদিকে আইনাল হক জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied