ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব


বদরুজ্জামান সুজন, নেছারাবাদ photo বদরুজ্জামান সুজন, নেছারাবাদ
প্রকাশিত: ১১-৭-২০২৬ রাত ৯:১৪

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণের উদ্যোগে নতুন গতি এসেছে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে শনিবার সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেছেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব মো. আবদুর রউফ। স্থানীয়দের মতে, এই পরিদর্শন সেতু নির্মাণের প্রক্রিয়াকে আরও একধাপ এগিয়ে নিল।

সকালে কাউখালী থেকে নদীপথে যাত্রা করে সচিবের নেতৃত্বে সেতু বিভাগের একটি প্রতিনিধি দল নেছারাবাদের নাপিতখালী ও সোহাগদল এলাকায় সম্ভাব্য সেতু নির্মাণস্থল ঘুরে দেখেন। এ সময় নদীর নাব্যতা, উভয় তীরের সংযোগ ব্যবস্থা, যানবাহনের চাপ, প্রকৌশলগত সম্ভাবনা এবং ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। পরিদর্শনে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, সন্ধ্যা নদীর ওপর সেতু নির্মিত হলে নেছারাবাদ, কাউখালী, নাজিরপুর ও বানারীপাড়াসহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে এবং কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও বিনিয়োগে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর (সুমন) দীর্ঘদিন ধরে এই সেতু নির্মাণের উদ্যোগ নিয়ে কাজ করে আসছেন। জাতীয় সংসদেও তিনি ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা নেসার উদ্দিন (রহ.)-এর নামে সন্ধ্যা নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন। তাঁর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই বর্তমানে সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতু সচিব মো. আবদুর রউফ বলেন, নেছারাবাদ পিরোজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সন্ধ্যা নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। সে লক্ষ্যেই সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।

তিনি জানান, আগামী প্রায় আট মাসের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর সেতুর দৈর্ঘ্য, নির্মাণ ব্যয়, নকশা ও অন্যান্য কারিগরি বিষয় চূড়ান্ত করে সরকারের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে প্রকল্প বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

স্থানীয়দের প্রত্যাশা, সম্ভাব্যতা সমীক্ষা দ্রুত সম্পন্ন হলে বহু প্রতীক্ষিত এই সেতু বাস্তবায়নের পথ সুগম হবে। তাদের বিশ্বাস প্রস্তাবিত এই সেতু নির্মিত হলে তা শুধু নেছারাবাদের নয়, সমগ্র দক্ষিণাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি ও আঞ্চলিক উন্নয়নে এক নতুন মাইলফলক হয়ে উঠবে।

Aminur / Aminur

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন