ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২৬ রাত ৯:১৮

পটুয়াখালীর বাউফলে বিয়ের মাত্র দুই মাসের মাথায় ইসরাত জাহান নিশি (২৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী সড়কের একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসরাত জাহান নিশি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের নাসির মোল্লার মেয়ে এবং বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী মনিরুল ইসলাম ঢালীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে পারিবারিকভাবে মনিরুল ইসলাম ঢালীর সঙ্গে নিশির বিয়ে হয়। পারিবারিক সূত্রের দাবি, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে নানাবিধ বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই) রাতে খাবার শেষে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর নিশি আলাদা একটি কক্ষে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। রাতে এবং সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে বাউফল থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বাউফল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বৈদ্যুতিক পাখার (ফ্যান) সাথে ঝুলন্ত অবস্থায় নিশির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পরই সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্বামী মনিরুল ইসলাম ঢালী জানান, আগামী ২০ তারিখ তার যুক্তরাষ্ট্রে ফেরার ফ্লাইট রয়েছে। স্ত্রীর মানসিক বিষণ্ণতার কারণে এর আগেও তিনি একটি ফ্লাইট মিস করেছিলেন।
ঘটনার রাতের বর্ণনা দিয়ে মনিরুল বলেন, "ঘটনা কখন ঘটেছে তা আমি জানি না। তবে রাত সোয়া একটার দিকে বাথরুমের কথা বলে সে অন্য রুমে গিয়ে ঘুমায়। আধা ঘণ্টা পর আমি তাকে আবার ডাকলে সে বলে, 'ডাকতেছো কেন, আমি ঘুমাইতেছি।' সে মূলত তীব্র ডিপ্রেশনে (বিষণ্ণতা) ভুগছিল যে—আমি আমেরিকা ফিরে গিয়ে তাকে আর নিয়ে যাব না বা ছেড়ে দেব কি না। রাতে ও সকালে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত আমরা পুলিশকে খবর দিই।"

এদিকে একমাত্র মেয়ের আকস্মিক মৃত্যুর ঘটনাটি নিয়ে কোনো জটিলতা তৈরি করতে চান না নিহতের মা সাবিনা ইয়াসমিন। তিনি জানান, তার মেয়ের মরদেহ পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করার কোনো প্রয়োজন নেই।

তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাউফল থানা পুলিশ শনিবার বেলা ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেখানে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিকেলে নিহতের মরদেহ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল এবং প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা