নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয়।নবগঠিত কমিটির সভাপতি হিসেবে আলহাজ্ব মো: দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আলী হাসান দায়িত্বভার গ্রহণ করেছেন।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান আলেক এবং নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাস-মিনিবাস মালিক এবং পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সূত্রে জানা যায়, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির এক সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মো. দেলোয়ার হোসেনকে সভাপতি এবং আলী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ওই কমিটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন বলেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবগঠিত কমিটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সকলকে সঙ্গে নিয়ে পরিবহন খাতকে আরও সুশৃংখল ও গতিশীল করার চেষ্টা অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক আলী হাসান বলেন, বাস মালিকদের অধিকার রক্ষা,যাত্রী সেবার মান উন্নয়ন এবং সমিতির কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা