আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
টানা কয়েকদিনের ভারী বর্ষণে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে নির্বাচনী এলাকার জনসাধারণের
পাশে থাকার এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)। শনিবার (১১ জুলাই) সংসদ সদস্য তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া এক বার্তায় এলাকার জনগণের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এমপি শেখ মো: রেজাউল ইসলাম জানান, গত কয়েকদিনের রেকর্ড ভাঙা ও ভারী বর্ষণের ফলে আত্রাই ও রানীনগর উপজেলার বিভিন্ন নিচু এলাকায় পানি জমে গেছে। এতে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমন ধানের বীজতলা তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া গ্রামীণ বহু রাস্তা-ঘাট বিধ্বস্ত হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরমো ভোগান্তি পোহাতে হচ্ছে।
বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় সংসদ সদস্য নিজে সশরীরে এলাকায় উপস্থিত থাকতে না পারলেও সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি আরও জানান, দুর্যোগকালীন এই সময়ে আমি নিজে বিপদাপন্ন জনসাধারণের পাশে থাকতে না পারলেও, আমাদের দলীয় নেতাকর্মীরা সর্বদা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
সংসদ সদস্য আশ্বস্ত করেছেন যে, বর্তমান সরকার এই দুর্যোগে জনগণের পাশে রয়েছে। প্রশাসনের মাধ্যমে ইতোমধ্যেই পানিবন্দী অসহায় মানুষের মাঝে জরুরি ভিত্তিতে শুকনো খাবার বিতরণ শুরু করা হয়েছে এবং এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।
এলাকাবাসীকে যেকোনো জরুরি পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির তথ্য সরাসরি তাকে অবহিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এমপি রেজাউল ইসলাম। একই সাথে তিনি সবাইকে এই প্রাকৃতিক বিপর্যয় ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলা করার অনুরোধ জানান।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন