ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে ডিবির অভিযানে ৭০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার দুই


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ৪:৫৫
ময়মনসিংহ জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) প্রায় দুই লাখ টাকা মুল্যের অভিযানে ৭০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোর রাতে নগরীর গোলপুকুরপাড় ঈশান চক্রবর্তী রোডের জনৈক মোয়াজ্জেম হোসেনের বাসার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জের বাজিতপুরের সুজন ঘোষ ও স্বদেশী বাজারের তপন পাল।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীদের একটি চক্র কয়েক খন্ডে বিভক্ত হয়ে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কেনাবেচা নতুন করে বাড়িয়ে দিয়েছে। প্রতি মুহুর্তে বিভিন্ন সীমান্ত পথে এ সব চক্র বিদেশি মদ দেশের অভ্যন্তরে এনে খুচরা ও পাইকারি বিক্রি করছে। যা দুর্গাপূজাকালীন সময়ে আইন শৃংখলা নিয়ন্ত্রণে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এমন আশংকায় চৌকস দায়িত্বশীল পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ অভিযান শুরু করে।  
ডিবির এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর বিভিন্ন এলাকায় সোমবার রাতভর অভিযান পরিচালনাশেষে মঙ্গলবার ভোর রাতে গোলপুকুরপাড় ঈশান চক্রবর্তী রোডের জনৈক মোয়াজ্জেম হোসেনের বাসার সামনে থেকে ৭০ বোতল বিদেশী মদসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করে। যার আনুমানিক মুল্য প্রায় দুই লাখ ১০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জের বাজিতপুরের সুজন ঘোষ ও স্বদেশী বাজার (বাবলা ঘোষ) এর বাসার ভাড়াটিয়া তপন পাল। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।মাদক ও চোরাকারবারিদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান