ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১২-৭-২০২৬ দুপুর ১০:৩৫
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের মাননীয়
সংসদ সদস্য মো: সেলিমুজ্জামান সেলিম বলেছেন 
,শিক্ষা জাতির মেরুদণ্ড। তিনি আরও জোর দিয়ে বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া উচিত, যাতে শিক্ষার মান বাড়ে। সেলিমুজ্জামান আরো বলেন, আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো,শিক্ষা,উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে আগামী দিনের মুকসুদপুরকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
মুকসুদপুর উপজেলা অডিটোরিয়ামে শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার উদ্যোগে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুকসুদপুর উপজেলার নির্বাহী অফিসার মাহমুূদ আশিক কবিরের সভাপতিত্বে এবং নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শওকত আলী মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম, মুকসুদপুর উপজেলার বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার ওসি তদন্ত মো: মতিয়ার মোল্লা,উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ
,মুকসুদপুর পৌর বিএনপি'র সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, বেজড়া এম,ইউ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, বাটিকামারি স্কুল এ্যন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল হুদা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দিন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল। অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভী আব্দুল হাই মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো:জাকির হোসেন,জেকেএমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সাহা,
বোয়ালিয়া নেজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রাকিবুল হাসান, সুরুপী সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুলু মুন্সী, পাচুরিয়া এপিএফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধীর সরকার ও কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মাওলা প্রমুখ।এছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত