ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১২-৭-২০২৬ দুপুর ১০:৪০

ভোলার মনপুরায় টানা আট দিনের অতি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চলতি মৌসুমের আমন চাষাবাদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় তিন থেকে চার ফুট পানি জমে থাকায় প্রায় ৫ হাজার একর আমন আবাদি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।

রবিবার (১২ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও তিন ফুট, আবার কোথাও চার ফুট পানি জমে রয়েছে। পানির নিচে তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি, বীজতলা এবং অসংখ্য বসতবাড়ি। অনেক কৃষক ইতোমধ্যে আমনের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের কৃষক লোকমান হোসেন বলেন, “গত প্রায় আট দিন ধরে টানা বৃষ্টির কারণে আমাদের আমন ধানের জমি পানির নিচে রয়েছে। আমি ১৯.৫০ শতাংশ জমি প্রতি ২০ হাজার টাকা নগদ দিয়ে নিয়েছি। পাশাপাশি বীজতলায় ধানের বীজ বপন করেছিলাম। কিন্তু পানি নিষ্কাশনের খালগুলো দখল হয়ে থাকায় পানি নামতে পারছে না। ফলে সবকিছু নষ্ট হয়ে গেছে। এবার ধান ফলাতে না পারলে আমরা পথে বসে যাব।”

একই গ্রামের আরেক কৃষক বলেন, “ধার-দেনা করে তিন কানি জমি ৭০ হাজার টাকা দিয়ে নগদ নিয়েছি। বীজতলায় ধানের বীজ বপনের পরদিন থেকেই একটানা বৃষ্টি শুরু হয়। এখন সব বীজ নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজ কিনে চারা তৈরির সামর্থ্যও আমার নেই।”

স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের খাল অবৈধ দখলে থাকায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। ফলে প্রতিবছরের মতো এবারও জলাবদ্ধতার কারণে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তারা দ্রুত খালগুলো দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ চ্যানেল ভোলা কে জানান , “উপজেলা জুড়ে টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পানি দ্রুত নেমে গেলে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত