ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১২-৭-২০২৬ দুপুর ৪:২৯

কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে হামলা, মালামাল লুট এবং অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। রোববার (১২জুলাই) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাংবাদিক ওমর ফারুকী তাপস, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, চ্যানেল ওয়ানের দিল রুবাইয়াত সৌরভী, যমুনা টেলিভিশনের খোকন চৌধুরী, বৈশাখী টিভির আনোয়ার হোসাইন, নিউজ টোয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিন, দেশ টিভির সুমন কবির ভূঁইয়া, এসএ টেলিভিশনের রফিকুল ইসলাম, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী, দীপ্ত টিভি শাকিল মোল্লা, জিটিভির মহিউদ্দিন ভূঁইয়া, স্টার টিভির আবদুল্লাহ আল মারুফ, দৈনিক সকালের সময়ের ইবনুল হাসান রায়হান, দৈনিক সময়ের আলোর মঈন নাসের খাঁন, এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ, দৈনিক ভোরের কলামের ইয়াসিন মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, গত ৬ জুলাই দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহাব উদ্দিনের কার্যালয়ের তালা ভেঙে দিনের বেলায় চারটি ভ্যানে করে অফিসের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এমন ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ এবং সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে উদ্বেগজনক।

তারা আরও বলেন, এ ধরনের ঘটনায় দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত না হলে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

Aminur / Aminur

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২