ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১২-৭-২০২৬ দুপুর ৪:৩০

ভোলার মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নে জেলা প্রশাসকের (ডিসি) অনুমোদন ছাড়াই একটি ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই ইটভাটার ভারী যানবাহনের চলাচলে প্রায় চার হাজার মানুষের ব্যবহৃত একমাত্র সেতুটি ভেঙে যাওয়ার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (১২ জুলাই) সকালে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোকেশনাল সড়ক এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রায় চার হাজার মানুষের চলাচলের একমাত্র সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ফলে শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছেন।

স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সালে জনবসতির মাঝখানে এম আর এস আর ব্রিক ফিল্ড নামে একটি ইটভাটা স্থাপন করা হয়। এরপর থেকে ইটভাটার জন্য ব্যাপকভাবে গাছ কাটার পাশাপাশি ভারী যানবাহনের অবাধ চলাচলের কারণে এলাকার পরিবেশ ও অবকাঠামোর ক্ষতি হচ্ছে। তাদের দাবি, এসব যানবাহনের অতিরিক্ত চাপেই সেতুটি ভেঙে গেছে।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও ইটভাটার কার্যক্রম বন্ধ হয়নি। বরং আগের মতোই ভারী যানবাহনে কাঁচামাল ও ইট পরিবহন অব্যাহত রয়েছে। এতে প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে এম আর এস আর ব্রিক ফিল্ডের মালিকপক্ষের প্রতিনিধি মো. মাকসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন। সেতুটি আগে থেকেই ভাঙা ছিল। আমরা নিজেরাই সেটি মেরামত করে ওই পথ দিয়ে মালামাল পরিবহন করতাম।”

লাইসেন্সের বিষয়ে তিনি বলেন, “আমাদের শ্রম অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও ট্রেড লাইসেন্স রয়েছে। তবে জেলা প্রশাসকের অনুমোদন এখনো নেওয়া হয়নি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত সেতুটি সংস্কার, ইটভাটার বৈধতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত