ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১২-৭-২০২৬ দুপুর ৪:৩৬

লাইসেন্স নবায়ন এবং বিদ্যমান ডিলারদের পুনর্বহালের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলাররা।রোববার (১২ জুলাই) সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলার পাঁচ উপজেলার টিসিবি ডিলারদের যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সকল শর্ত পূরণ এবং দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও জেলার ৩০ জন ডিলারের লাইসেন্স এখনো নবায়ন করা হয়নি। তারা বলেন, ২০২৫ সালে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও সংশ্লিষ্ট ডিলারদের নবায়ন দেওয়া হয়নি। এছাড়া ২০২৬ সালের জুন মাস অতিক্রম করলেও জেলার কোনো ডিলারের লাইসেন্স নবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বক্তারা আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে যাচাই-বাছাই শেষে বিদ্যমান ডিলারদের তালিকা প্রস্তুত করে নবায়নের জন্য সুপারিশ পাঠানো হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। এর পরিবর্তে বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন টিসিবি ডিলার বুলবুল আলম বুলু, দীপক কুমার সাহা, সোহেল মিয়া, উজ্জ্বল বিশ্বাস, মো. মনোয়ার রহমান, মোহাম্মদ খান ও লিপু মজুমদারসহ অন্যান্য ডিলাররা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ প্রশাসনিক ধারাবাহিকতা ও সেবামূলক কার্যক্রমের পরিপন্থী। জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী দ্রুত লাইসেন্স নবায়ন ও পুনর্বহাল কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান তারা। একই সঙ্গে নতুন ডিলার নিয়োগের আগে বর্তমান ডিলারদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৯ জুলাই একই দাবিতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন টিসিবি ডিলাররা। স্মারকলিপির অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার (সদর), টেকেরহাট আঞ্চলিক অফিস এবং ঢাকার টিসিবি প্রধান কার্যালয়েও পাঠানো হয়েছে।

Aminur / Aminur

ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেফতার

শালিখায় ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

মধুখালীতে হিফজ মাদ্রাসার প্রধান শিক্ষকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরে শিক্ষা প্রশাসনে জনবল সংকট : ৮ উপজেলার ৭টিতেই গুরুত্বপূর্ণ পদ শূন্য

গঠনমূলক লেখনি সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে: আবু সুফিয়ান

মোহনগঞ্জ সড়কে ছাগলের অবৈধ হাটে টোল আদায় পৌরসভার

রায়গঞ্জের মায়া সঙ্গে নিয়ে ঢাকা বিভাগে যাচ্ছেন এসিল্যান্ড মাসুদ রানা

গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

৪৭ দিন পর বিদ্যুৎ পেল মুকিমপুর গ্রামের মানুষ

নবীনগরে ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে পল্লী চিকিৎসকের মৃত্যু

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৯টি বিপন্ন শাপলাপাতা মাছসহ আটক ৬

ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেফতার

গলাচিপায় জুয়ার আসরে পুলিশের অভিযান, ৫ জুয়ারি গ্রেপ্তার