ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

দাউদকান্দিতে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে মানববন্ধন


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১২-৭-২০২৬ দুপুর ৪:৪০

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের হাটখোলা, থৈয়রখোলা, লখাইতলী, চাঁপাতলী ও উত্তর বায়নগর গ্রামের এলাকাবাসীর উদ্যোগে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া কথিত মিথ্যা মামলা, মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রামের স্থানীয় বাসিন্দারা অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দিয়ে আব্দুল্লাহ আল রয়েল বলেন, অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসা শেষে বাড়িতে ফিরে জানতে পারেন, লখাইতলী গ্রামের আবু তালেবের ছেলে সেলিম ভূঁইয়া কৃষিজমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করছেন। এতে আশপাশের কৃষিজমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে তাদের অনুরোধে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারকে অবহিত করেন। ইউএনওর নির্দেশনা অনুযায়ী তিনি ঘটনাস্থলের ছবি ও ভিডিও সংগ্রহ করে প্রশাসনের কাছে জমা দেন।
রয়েলের দাবি, এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে তিনি বিভিন্ন স্থানে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছেন। এতে কিছু অসাধু ব্যক্তির ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে মামলা করা হয়েছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে লখাইতলী গ্রামের মামুন মিয়ার দোকানের সামনে একটি মাদকবিরোধী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে মাগরিবের আগেই সবাই নিজ নিজ বাড়িতে চলে যান। তবে সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, মাগরিবের পর কয়েকজন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে, ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ ৪৮ হাজার টাকা ও প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের গলার চেইন নিয়ে যায়।
অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ওই সময় এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। তারা কোনো চিৎকার-চেঁচামেচি বা অপ্রীতিকর ঘটনার বিষয়ে কিছু জানতে পারেননি।
মানববন্ধনে আব্দুল্লাহ আল রয়েলের বাবা, সাবেক ইউপি সদস্য ও মালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব মিলন বলেন, “আমার ছেলে ধূমপানও করে না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেয় না।
এলাকার মানুষের কাছে তার সম্পর্কে খোঁজ নিলেই বিষয়টি জানা যাবে। সে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”
তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
তবে এ বিষয়ে সেলিম ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

Aminur / Aminur

সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি

আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী