নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের পুরষ্কার প্রদান
“তারুণ্যের আশা আকাংখা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’’ এ প্রতিপাদ্যে নড়াইল জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রোববার বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আলিফ নূরের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান আলেক, সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সারমিনা সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো: রকিবুল হাসান, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক প্রদীপ কুমার সেন। সঞ্চালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাবীব।
এছাড়া পরিবার পরিকল্পনা ক্লিনিকের ডা: নুসরাত জাহান, নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি সুলতান মাহমুদ, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম নূর মোহাম্মদসহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে উপজেলা ও ইউনিয়নে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য পুরষ্কৃত করা হয়।
বক্তারা, পরিকল্পিত জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করতে সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানান।পরিকল্পিত জনসংখ্যাই আগামীদিনের বাংলাদেশ বিনির্মাণের জনশক্তিতে পরিণত হবে। দেশের প্রত্যেকটি মানুষের হাতকে কাজে লাগিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে। তাহলেই আজকের বাংলাদেশ হবে আগামীর উন্নত সম্মৃদ্ধ বাংলাদেশ।
Aminur / Aminur
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন