মানিকগঞ্জে সেতু নির্মাণকাজে ধীরগতি,ভোগান্তি চরমে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাটুরিয়া-দরগ্রাম আঞ্চলিক সড়কের উপর নির্মিত পুরাতন সেতুটি ভেঙে ওই স্থানে নতুন করে সেতু নির্মাণকাজে চলছে চরম ধীরগতি। দীর্ঘ আড়াই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেতুর অর্ধেক কাজও সম্পুর্ণ হয়নি। এতে ভোগান্তিতে পড়ছেন এ পথে চলাচলকারী স্কুল কলেজের শিক্ষার্থীসহ হাজারো পথচারী।এদিকে সেতুর পাশে ড্রাইভেশনে প্রায়ই ঘটছে মারাত্বক দুর্ঘটনা। চলাচলে ভোগান্তি আর যানজট তো নিত্যই ঘটছে। বৃষ্টি হলে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে পড়েছে পথচারীরা। এরই মধ্যে দুই দফায় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে সেতুটির নির্মান কাজে কোন উন্নতি হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাটুরিয়া উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সাটুরিয়া বাজারের পাশ দিয়ে প্রবাহিত চন্দ্রখালী খালের ওপর সেতুটি দিয়ে সাটুরিয়া বাজার ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো মানুষের যাতায়াত সহজ করতে আধুনিক এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ সালে দরপত্র আহ্বানের পর ৪ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার ৯০৪ টাকা ব্যয়ে কাজ পায় খাগড়াছড়ির একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি কাজ শুরু হয়ে ২০২৫ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। তবে সরেজমিনে দেখা গেছে, সেতুর নির্মান কাজ এখনো অর্ধেকও শেষ হয়নি।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শুরু করেনি। মাঝে মাঝে নামমাত্র দু-চারজন শ্রমিক কাজ করলেও দীর্ঘ সময় নির্মাণকাজ বন্ধ রাখা হয়। বর্তমানে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী যত্রতত্র পড়ে থেকে নষ্ট হচ্ছে।
অটোচালক আলী আজম জানান, সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় আমাদের দুর্ভোগের শেষ নেই। কয়েকদিন পরপর শ্রমিকরা কাজ বন্ধ করে সাইট থেকে চলে যান, আবার কিছুদিন পর কাজ শুরু করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও অবহেলায় কাজের ধীরগতি হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সেতুর নির্মাণকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি ফিরে আসবে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ বলেন, আমি সম্প্রতি যোগদান করায় বিষয়টি আমার জানা ছিলনা। তবে বিষয়টি অবগত হওয়ার পর সরেজমিন পরিদর্শন করে অফিসিয়ালি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবগত করা হয়, যেন কাজের গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করে সেতুর কাজ নিদিষ্ট সময়ের মধ্য শেষ করা হয়। বর্তমানে সেতুর কাজ চলমান রয়েছে। আশা করছি নিদিষ্ট সময়ের মধ্যেই সেতু নির্মাণ কাজ শেষে হবে।
Aminur / Aminur
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত