শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি, প্রতিপাদ্যে মাগুরার শালিখায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬। রবিবার (১২ জুলাই) শালিখা উপজেলা হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী, শ্রেষ্ঠ সেবা দানকারী প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এম সাব্বির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমন নেছা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিসুর রহমান মিল্টন, জেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াত নেতা নায়েব আলী বিশ্বাস, পরিবার কল্যান সহকারী জাকিয়া পারভীন, পরিবার কল্যান পরিদর্শিকা সন্ধ্যারানী চৌধুরী, শালিখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ প্রমুখ। সময় বক্তারা বলেন, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। সুস্থ, শিক্ষিত ও পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ কর্মী,পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিদর্শিকা ও শ্রেষ্ঠ সেবা দানকারী প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিল্টন কুমার দে,অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মাসুদুর রহমান
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন