মানববন্ধনের পর ইসলামপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের নবগঙ্গা নদীর ভয়াবহ ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধনের এক সপ্তাহের মাথায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫ টার দিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহার নেতৃত্বে প্রতিনিধি দলটি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী মো. শফিউল্লাহ, উপসহকারী প্রকৌশলী সামেম রাসেদ এবং কার্যসহকারী আনিসুর রহমান মোল্যা।
পরিদর্শনকালে কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঝুঁকিপুর্ণ জায়গা আগে এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিবেন বলে জানান। এ সময় এলাকাবাসী দ্রুত স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন