ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৬ বিকাল ৫:৩৫

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর হাটে মৎস্য সম্পদ রক্ষায় এক বিশেষ মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়েছে। দুপুর ১:৩০ ঘটিকায় এই অভিযান চালানো হয়।

​অভিযান চলাকালীন সময়ে নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল বিক্রির অপরাধে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুই মৎস্য ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো:মোস্তফা (৫০) এবং মো: মাহাবুর (৩৫)

​সংরক্ষণ আইন,১৯৫০ অনুযায়ী অপরাধ স্বীকার করায় অভিযুক্ত দুই ব্যক্তির প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযানে  আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের অবৈধ মৎস্য শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ​১১টি নিষিদ্ধ রিং জাল২০০টি কারেন্ট জাল যার দৈর্ঘ্য প্রায় ১০,০০০ মিটার

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এবং রেণু ও মা মাছ রক্ষার্থে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত জারি থাকবে। জব্দকৃত ক্ষতিকর জালগুলো পরবর্তীতে আইনানুগ উপায়ে ধ্বংস করা হবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে