ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৬ বিকাল ৫:৩৮

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবাল (১২ জুলাই) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঞ্চালনা করেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্রেশ ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসিবুল নাহিন সোহান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়া এবং পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার।এছাড়াও বক্তব্য দেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, পাথারিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক ভূপতি রঞ্জন দাস, পশ্চিম পাগলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোছা. শাহিনা আক্তার, পরিবার কল্যাণ সহকারী হেনা আক্তার এবং কেয়ার বাংলাদেশের প্রতিনিধি রাফিয়া বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, সিনিয়র সদস্য আবিদ উদ্দিনসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভা শেষে ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানানো হয় এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মাতৃ-শিশু স্বাস্থ্যসেবায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩