নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
নেত্রকোণায় দেশের অন্যতম ঐতিহ্যবাহী ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘বোধ’-এর ৫১২তম সাহিত্য আড্ডা এবং বিশিষ্ট কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা পাবলিক গ্রন্থাগার মিলনায়তনে নেত্রকোণা সাহিত্য সমাজ ও ‘বোধ’ পত্রিকার যৌথ উদ্যোগে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবি তানভীর জাহান চৌধুরীর সাহিত্যকর্ম, সমাজভাবনা ও সাংস্কৃতিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মদিনের কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি এবং নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিব্রিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্রকোণা সাহিত্য সমাজের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক খন্দকার অলীউল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কবির জীবন ও সাহিত্যের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন—নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর ননী গোপাল সরকার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল, জেলা কালচারাল অফিসার আতিকুর রহমান এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এএফএম রফিকুল ইসলাম আপেল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কামরুল হক, বীর মুক্তিযোদ্ধা বুলবুল জাহান চৌধুরী, যমুনা টিভির স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, এবিএম নাদিম, সাংবাদিক মো. শহীদুল ইসলাম শফিক ও ফয়সাল চৌধুরীসহ স্থানীয় সাহিত্যিক এবং গণমাধ্যমকর্মীবৃন্দ। সাহিত্য আড্ডার মূল আকর্ষণে শিশুশিল্পী উচ্ছ্বাস দাস ও মিহতাহুল খানম নূজহাত কবি তানভীর জাহান চৌধুরীর লেখা জনপ্রিয় কবিতাগুলো আবৃত্তি করে শোনায়। এছাড়া স্থানীয় শিল্পীদের কণ্ঠে কবির লেখা গান পরিবেশনের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও উৎসবমুখর আবহে রূপ নেয়।
উল্লেখ্য, কবি তানভীর জাহান চৌধুরী দীর্ঘ দিন ধরে নেত্রকোণার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বর্তমানে জনপ্রিয় সাহিত্য পত্রিকা ‘উত্তর আকাশ’-এর সম্পাদক ও প্রকাশক এবং নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর এই জন্মজয়ন্তীতে জেলার কবি ও সাহিত্যিকরা নেত্রকোণার সাহিত্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ‘বোধ’ পত্রিকা এবং কবি তানভীর জাহান চৌধুরীর দীর্ঘায়ু ও সৃজনশীল পথচলা কামনা করেন।
এমএসএম / এমএসএম
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’