শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের প্রাণকেন্দ্র মাছ বাজারের দক্ষিণ-পূর্ব পাশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে প্রায় শতাধিক পরিবারের জনজীবন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। বছরের পর বছর ধরে স্থায়ী সমাধান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ বাজারের ময়লা-আবর্জনাযুক্ত পানি সঠিকভাবে নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাত হলেই দূষিত পানি আশপাশের বসতবাড়িতে প্রবেশ করে। এতে শিশু, নারী ও বয়স্কসহ এলাকার বাসিন্দারা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকছেন। একই সঙ্গে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে বাধ্য হচ্ছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, পূর্বে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি ড্রেন নির্মাণ করা হলেও সেটি কার্যকরভাবে পানি নিষ্কাশনে সক্ষম হয়নি। এছাড়া ড্রেনটি সীমিত এলাকায় নির্মিত হওয়ায় আশপাশের বহু পরিবার এর সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
জলাবদ্ধতার প্রভাব থেকে রেহাই পায়নি আড়পাড়া বাজারের অন্যতম পুরোনো চিকিৎসা প্রতিষ্ঠান সুপ্রিয়া ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালও। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন এবং চিকিৎসাসেবাদানকারী কর্মীদের প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ অবস্থায় এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট প্রশাসন এবং শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জনস্বাস্থ্য, পরিবেশ এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার স্বার্থে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন