ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১২-৭-২০২৬ বিকাল ৫:৫২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে নিয়মিত নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে। এতে সরকারি কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন কাজেও বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
সরোজমিনে একাধিকবার গেলেও সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও শামীমা ইয়াসমিন প্রায়ই সকাল ১১টা থেকে ১২টার মধ্যে কার্যালয়ে আসেন। এছাড়া অনেক সময় তাকে অফিসে পাওয়া যায় না বলেও অভিযোগ রয়েছে। এছাড়া  দায়িত্ব প্রাপ্ত  ইউনিয়নে মাঠ পর্যায়ে  তার কোন ভূমিকা নাই বলেও জানান সংশ্লিষ্টরা

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার জানান, প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর ও অন্যান্য দাপ্তরিক কাজের জন্য তারা প্রায়ই দীর্ঘ সময় অপেক্ষা করেন। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাকে সময়মতো অফিসে না পাওয়ায় বিভিন্ন ফাইল নিষ্পত্তি বিলম্বিত হয়। এর ফলে উন্নয়ন প্রকল্পের কাজেও সময়ক্ষেপণ হচ্ছে বলে তারা দাবি করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে উপসহকারী প্রকৌশলী শামীমা ইয়াসমিনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

এই  বিষয়ে উপ সহকারী প্রকৌশলী শামীমা ইয়াসমিনকে একধিকবার মুঠোফোনে যোগাযোগের চেস্টা করলেও তিনি সাড়া দেননি। 

উপজেলা পরিষদের প্রকৌশলী রফিকুল ইসলাম জানান,বিষয়টি আমি অবহিত হয়েছি।কেন দেরী করে আসে সে বিষয়ে শোকোজ  করার ব্যবস্থা নিচ্ছি।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২