ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৬ বিকাল ৫:৫৪

বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গত বৃহস্পতিবার (৯ জুলাই) অফিস ছুটির পর থেকে রোববার (১২ জুলাই) সকাল ৯টার মধ্যে যে কোন সময় এই চুরির ঘটনা ঘটিছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন আদমদীঘি থানায় গত রোববার (১২ জুলাই) একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  
অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ৫ টায় অফিস সমাপ্তির পর অফিসের জানালা দরজা সঠিক ভাবে তালাবদ্ধ করে সকলেই অফিস ত্যাগ করে নিজ নিজ বাসায় চলে যান। গত রোববার (১২ জুলাই) সকাল ৯টায় তিনি অফিসে এসে দেখতে পান অফিসের একটি জানালার লোহার রড ভাঙ্গা ও খোলা অবস্থায় রয়েছে।  এর পর অফিসের ভিতর প্রবেশ করে দেখেন অজ্ঞাত চোরচক্র জানালার শিক ভেঙ্গে ঘরে প্রবেশ করে অফিসের একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানার ও একটি মনিটরসহ বিভিন্ন সামগ্রি চুরি করে নিয়ে যায়। আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসটি একটি অরক্ষিত এলাকায় হওয়ায় সহজে চুরির ঘটনা ঘটতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করেন। 
আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনা থানার উপ-পরিদর্শক আরাফাত রহমানকে তদন্তের জন্য দেয়া হয়েছে। াফিসের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে চোর সনাক্ত ও গ্রেপ্তার তৎপরতা চালানো হচ্ছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ