বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
বাগেরহাটে চাকলাদার আবুল কালাম (৬০) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের নিজ বাড়ির শয়ন খাটের উপর বসা অবস্থায় আবুল কালামের মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে পুলিশ বিএনপি নেতা কালামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এটি পরিকল্পিত হত্যা না আত্নহত্যা তা রহস্যাবৃত। স্থানীয় বিএনপি নেতারা কালামের মৃত্যুরহস্য উদঘাটন করতে সুষ্ঠ তদন্ত দাবি করেছেন। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে বলে পুলিশের ভাষ্য। চাকলাদার আবুল কালাম বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের মৃত চাকলাদার হাতেম আলীর ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। তিনি পেশায় একজন ঠিকাদার। তিনি গত এক বছরের বেশি সময় ধরে একাই তার বাড়িতে বসবাস করছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে বাগেরহাট শহরে ভাড়াবাড়িতে বসবাস করেন। কালামের চাচাতো ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, বনিবনা না হওয়ায় আমার ভাসুর কালামকে ছেড়ে তার স্ত্রী ও দুই ছেলে বাগেরহাট শহরে ভাড়াবাসায় বসবাস করায় গত এক বছরের বেশি সময় ধরে তিনি একা তার বাড়িতে বসবাস করছিলেন। তারা চলে যাওয়ার পর থেকে আমার ভাসুর কালামকে তিনবেলা খাবার আমি দিয়ে আসছি। প্রতিদিনের মতো শুক্রবার রাত ১০টার পরে তাকে ডেকে খাবার দেই। শনিবার সকালে তাকে ভাত দিতে এসে ডাকাডাকি করতে থাকি। কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি তিনি গলায় কাপড় পেচানো অবস্থায় বসে আছেন। এই দেখে আমি ডাক-চিৎকার করতে থাকি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু বলেন, কালাম দলের একজন নিবেদিত কর্মী ছিলেন। মৃত্যুর খবর পেয়ে তার বাড়ি এসে দেখি তার শোয়ার খাটে বসা। গলায় কাপড় পেচানো। যেভাবে গলায় কাপড় পেচানো তাতে মনে হয়নি সে আত্নহত্যা করেছে। এভাবে আত্নহত্যা করা যায় না। আমরা তার এমন মৃত্যুতে ব্যাথিত হয়েছি। তার মৃত্যুরহস্য উন্মোচন করতে পুলিশ সঠিক তদন্ত করবে সেই দাবি জানাচ্ছি। বাগেরহাট সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে বিএনপি নেতা কালামের মরদেহ খাটের উপর গলায় কাপড় পেচানো অবস্থায় উদ্ধার করেছে। শনিবার দুপুরে কালামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্নহত্যা তা ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ