বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম ও মানবিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট বাঁশখালী উপজেলা টিম।
গত ৭ জুলাই থেকে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারে সৃষ্ট ত্রিমুখী বন্যাদূর্গত এলাকায় পানিবন্দীদের উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি পানিবন্দী হয়ে হয়ে পড়া অসহায় মানুষের কাছে মানবিক সহয়তা পৌঁছে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন বাঁশখালী উপজেলা টিমের সদস্যরা। বন্যাকবলিত বাঁশখালীর পৌরসভাসহ সরল, বাহারছড়া, চাম্বল, শেখেরখীল, গণ্ডামারা ও ছনুয়া ইউনিয়নে ৩৫ জন প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবক দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্যার শুরু থেকেই তারা পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, উদ্ধার কার্যক্রম পরিচালনা, জরুরি মানবিক সহায়তা প্রদান, শুকনো ও রান্না করা খাবার বিতরণ, ত্রাণ কার্যক্রমে সহযোগিতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজন নিরূপণে কাজ করে যাচ্ছে তারা।
এছাড়াও দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ পরিবারের খোঁজ-খবর নেওয়া, তথ্য সংগ্রহ এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়ন করছেন স্বেচ্ছাসেবকেরা।মযুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের বাঁশখালী উপজেলা টিম জানিয়েছে দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার শুরু থেকেই রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা জীবনের ঝুঁকি নিয়ে দুর্গত মানুষের পাশে থেকে কাজ করছেন। তাদের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।স্থানীয়দের মতে, এই সংকটময় সময়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আস্থা ও সাহস জুগিয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এধরণের মানবিক সহয়তা কার্যক্রম অব্যাহত রাখা দরকার।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন