ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ১২:৫৫

কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বিশুদ্ধ ও নিরাপদ পানির সংকট মোকাবিলায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্যার কারণে অনেক নলকূপ ও পানির উৎস দূষিত হয়ে পড়ায় দুর্গত মানুষের জন্য নিরাপদ পানীয় পানি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া, সুন্দরী পাড়া ও বামুলা পাড়া এলাকায় নিয়মিতভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মীরা দুর্গত এলাকায় পৌঁছে পানি বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন, যাতে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষ নিরাপদ পানীয় পানির সুবিধা পান।
সংশ্লিষ্টরা জানান, বন্যার সময় বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়টি বিবেচনায় রেখে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি সরবরাহ অব্যাহত রেখেছে। পাশাপাশি নিরাপদ পানি ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতনও করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে অনেক টিউবওয়েল পানির নিচে তলিয়ে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। এ অবস্থায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল জানিয়েছেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও এলাকায় এ সেবা সম্প্রসারণ করা হবে।

Aminur / Aminur

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন