ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

টানা বর্ষণে মুকসুদপুরে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ১:২৬

আষাঢ়ের টানা বর্ষণে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিনের অব্যাহত বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। রিকশাচালক, ভ্যানচালক, ইজিবাইকচালক ও দিনমজুরদের আয় প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
টানা বর্ষণে মুকসুদপুর পৌরসভার বিভিন্ন নিচু এলাকা ও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে বৃষ্টির পানি দ্রুত নামতে না পারায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে,উপজেলার গ্রামীণ এলাকার কাঁচা সড়কগুলো কর্দমাক্ত হয়ে পড়ায় বিভিন্ন ইউনিয়নের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
বৈরী আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা চলমান পরীক্ষায় অংশ নিতে গিয়ে ভিজেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাচ্ছে। এতে তাদের দুর্ভোগ আরও বেড়েছে। একই সঙ্গে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে জ্বর সর্দি-কাশিসহ ঠান্ডা জনিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। শহরের বিভিন্ন ফার্মেসিতে ওষুধ কিনতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
রোববার (১২ জুলাই) সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই উপজেলা সদরের প্রধান সড়ক গুলোতে মানুষ ও যানবাহনের উপস্থিতি ছিল খুবই কম। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। পুরাতন বাজার,টেংরাখোলা চৌরঙ্গী মোড়,কলেজ গেট ও সোনালী ব্যাংক মোড় এলাকায় ছিল প্রায় নীরব পরিবেশ। অল্পসংখ্যক ভ্যান ও ইজিবাইক চলাচল করলেও চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
দোলা কাউন্টারের মালিক আরিফিন মুক্তা বলেন, "এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি থাকায় পরিবহনে যাত্রী অনেক কমে গেছে। বৃষ্টি থেমে গেলে আবার যাত্রী বাড়বে। মুকসুদপুর সদর এলাকার ভ্যানচালক পান্নু শেখ (৪৫) বলেন, "সকাল থেকে বৃষ্টির কারণে রাস্তায় কোনো মানুষ নেই। এভাবে সারাদিন বৃষ্টি হলে রাতে পরিবারের জন্য চাল কেনার টাকাও জুটবে না। টানা বর্ষণ অব্যাহত থাকলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন ও ক্ষতিগ্রস্ত সড়কগুলোর দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।

Aminur / Aminur

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত