কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী
যশোরের কেশবপুর পৌরসভা ও পাঁজিয়া ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত ও জলাবদ্ধ এলাকায় পরিদর্শন করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী।
সোমবার সকালে তিনি পাঁজিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনোহরনগর মোল্লাপাড়া পাথরঘাটা এলাকাসহ বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকার ও সমাজের বিত্তবান সবাইকে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতে এলাকায় পানি জমে থাকলেও দ্রুত নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘস্থায়ী দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, অপরিকল্পিত মৎস্যঘেরের বেড়িবাঁধ এবং খাল-নালায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় প্রতিবছরই এ ধরনের জলাবদ্ধতা দেখা দেয়। তারা সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন আমির মাসুদ কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Aminur / Aminur
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন