ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে প্রাথমিকে বৃত্তি পেল ৭৬ জন শিক্ষার্থী


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ১:২৮

রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফলে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৭৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। সোমবার (১৩ জুলাই) কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কতৃক এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৭ জন। যার মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ১৩ জন, বেসরকারি থেকে ৪ জন। সাধারণ বৃত্তি পেয়েছে ৫৯ জন। সরকারি থেকে ৫২ জন এবং বেসরকারি থেকে ৭ জন।
কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষাটি ২০২৫ এ না হলেও ২০২৬ এর প্রথমদিকে সম্পন্ন করে দ্রুত সময়ে ফলাফল প্রকাশিত হওয়ায় প্রাথমিক শিক্ষা বিভাগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া যারা বৃত্তি অর্জন করেছে সকল শিক্ষার্থীদের প্রতি তিনি অভিনন্দন জানান। 
এদিকে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ একরাম হোসেন এবং সহ সভাপতি মোঃ নুরুল আবসার অভিনন্দন জানিয়েছেন। এবং শিক্ষকদের প্রতি তিনি ধন্যবাদ জ্যাপন করেন। এসময় তারা বলেন, এ অর্জনের পেছনে শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

Aminur / Aminur

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান