ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সবাই যাতে বাংলাদেশে ভালোভাবে চলতে পারি, সেটিই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি প্রধানমন্ত্রী তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ২:৪৬

প্রধানমন্ত্রীর তারেক রহমান বলেছেন,সবাই যাতে বাংলাদেশে আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে বাংলাদেশে ভালোভাবে চলতে পারি, সেটিই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি। সেটি হচ্ছে আমাদের লক্ষ্য। সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা সকলকে নিয়ে শান্তিতে চলতে চাই। সেজন্য আমাদের স্লোগান, করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। করবো কাজ গড়বো দেশ, সবার জন্যও বাংলাদেশ।
সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়ে পুনঃ খননকৃত বাটাজোড়-সরিকল খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে  অংশগ্রহণ শেষে, বাটাজোর অশ্বিনীকুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী উপজেলার সরিকল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৭ শতাধিক নারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে এবং নিম্নআয়ের পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আরও কার্যকর ও সম্প্রসারিত করা হবে। নারী শিক্ষার বিষয়ে তিনি বলেন, দেশের প্রতিটি মেয়ের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। মেয়েদের স্নাতক (ডিগ্রি) পর্যন্ত বিনামূল্যে শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে কোনো মেয়ে অর্থাভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে।
সকলকে নিয়ে একসাথে দেশ গড়া অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমরা দেশে সকলকে সাথে নিয়ে চলতে চাই। দেশের সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে আমরা শান্তিতে চলতে চাই। আমরা যদি ধৈর্যশীল হই আমরা সকলে মিলে ধৈর্য সহকারে একসাথে চলি তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, খ্রিস্টান হই, বৌদ্ধ হই, আমাদের হাজারো জাতি হলেও সকলে মিলে আমরা একসাথে চলবো একসাথে দেশটাকে গড়ে তুলবো।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী এলাকায় প্রবেশ করলে বরিশাল- ঢাকা মহাসড়কের দুই পাশের প্রায় বিশ কিলোমিটার এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা, বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ  করতালি ও স্লোগান দেয়ার পাশাপাশি জাতীয় পতাকা ও দলীয় পতাকা নেড়ে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বাটাজোর-সরিকল খাল পাড়ের অনুষ্ঠানের স্থলে এসে পৌঁছান। পরে খালের দক্ষিণ পাড়ে তিনি ৩টি গাছের চারা রোপন করেন। এ সময় তার সাথে যোগ দিয়ে একযোগে দলীয় নেতাকর্মীরা খালটির দুই পাড়ে  নানা প্রজাতির ২ হাজার ৫শ গাছের চারা রোপন করেন। একই সময় খালের দুই পাড়ে অবস্থান নেয়া হাজার হাজার জনতা হাত নেড়ে ও মুহুমূহ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, জহির উদ্দিন স্বপন, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বৃক্ষরোপণ স্থলে দেয়া বক্তৃতায় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, গাছ লাগানোই শেষ কথা নয়, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষা, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনের অংশ হতে হবে। একটি গাছ একটি প্রাণ—এই উপলব্ধি থেকেই সবার প্রতি অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জানা গেছে, গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের গৌরনদীতে এটাই প্রথম সফর। এর আগে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এর দায়িত্বে থাকাকালে ২০০৩ সালে তিনি রাজনৈতিক কর্মসূচি নিয়ে বরিশাল-১ আসনের আওতাধীন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল চাষে  বেড়িয়েছিলেন।

Aminur / Aminur

বিপৎসীমার ওপরে সুরমার পানি, ১৩১১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

মহাদেবপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার : এলাকায় চাঞ্চল্য

চন্দনাইশে আ.লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী'র ইন্তেকাল

বন্যাদুর্গতদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ঘোষণা দিলেন ডা. এমদাদুল হাসান

রায়গঞ্জ পৌর গোল চত্বরের জনগুরুত্বপূর্ণ সড়কে অস্থায়ী সংস্কার, কমেছে জনদুর্ভোগ

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাওন

নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, বীজ ও সার বিতরণ

পাঠ্যবই নয়, গাইড ও প্রাইভেটনির্ভর শিক্ষা: বাড়ছে অভিভাবকদের উদ্বেগ

কু-প্রস্তাবের অভিযোগে তদন্ত শেষে ধুনট থানা থেকে প্রত্যাহার এসআই মোস্তাফিজ

প্রকৌশলীর সহায়তায় সিডিএ’র স্ক্র্যাপ আত্মসাতের অভিযোগ

পেকুয়ায় বন্যার্তদের পাশে কোস্টাল ইয়ুথ ফাউন্ডেশন

স্কুল ফাঁকি দিয়ে কফি হাউজে আড্ডা: সলঙ্গায় 'স্বপ্ন বিলাস'-এর আড়ালে অপকর্মের অভিযোগ

তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর বৃত্তি সাফল্য, ট্যালেন্টপুলে ১০ জন