ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সুবর্ণচরে জমি বিরোধের জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ৩:৪৩

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, দোকানে তালা লাগানো, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী হেলাল উদ্দিন।

রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে  চরজব্বর থানার ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী এলাকার হারিছ চৌধুরী বাজার জামে মসজিদ গলি সংলগ্ন হেলাল উদ্দিনের ধান, চাল ও কৃষিপণ্যের পাইকারি আড়তে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, পূর্ব থেকে চলমান জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাদশাহ মিয়া, সামছুল হক মিলন, জামাল উদ্দিন, জেসমিন আক্তার, বিলকিছ আক্তারসহ অজ্ঞাত আরও ৪-৫ জন হামলাকারী লোহার রড, দা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে দোকানে তালা লাগিয়ে দেন।

এ সময় বাধা দিলে হেলাল উদ্দিনের চাচাতো ভাই আবুল কালাম আজাদ ও আপন ভাই মো. জামাল উদ্দিনকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে আবুল কালাম আজাদের বাম চোখের পাশে গুরুতর জখম হয় এবং তিনি রক্তাক্ত হন। মো. জামাল উদ্দিনও আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হেলাল উদ্দিন এগিয়ে গেলে হামলাকারীরা তার পরনের পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

 হামলাকারীরা দোকানের তালা খুললে প্রাণে হত্যার হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী হেলাল উদ্দিন চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন